বাংলাদেশের সর্বদক্ষিণের সীমান্ত জনপদ কক্সবাজার জেলার উখিয়া উপজেলা সদরে ১৯৯৯ খ্রিষ্টাব্দে প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত ও মনোরম পরিবেশে "০৫ একর জায়গার ওপর নারী শিক্ষার অনন্য বাতিঘর" "উখিয়া সরকারি মহিলা কলেজ" প্রতিষ্ঠিত হয়। কলেজটি প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের নারী শিক্ষার উন্নয়নে ব্যাপক সফলতা ও অবদান রাখায় বিগত ০৭ অক্টোবর ২০১৮ খ্রিষ্টাব্দে এটিকে সরকারি করা হয়। শিক্ষালয়টিতে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় উচ্চমাধ্যমিক পর্যায়ে সুদক্ষ শিক্ষকমণ্ডলীর মাধ্যমে যথাযথ শিক্ষাদান বজায় রেখে পাঠদানের সুব্যবস্থা রয়েছে। ঐতিহ্যবাহী ও কল্যাণকামী একটি ওয়েবসাইট চালু হতে যাচ্ছে, যার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীসহ বর্তমান ডিজিটাল বাংলাদেশের তথ্য-প্রযুক্তির সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবে। এমন এক মহান উদ্যোগের জন্য আমি খুবই গর্বিত ও আনন্দিত।এই ওয়েবসাইট চালুর ফলে শিক্ষার্থীরা তথ্য-প্রযুক্তির সেবা পেয়ে নিজেদের প্রযুক্তিজ্ঞানসমৃদ্ধ, গর্বিত নাগরিক হিসেবে গড়ে তুলে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে বিশেষ অবদান রাখবে—এটাই আমাদের প্রত্যাশা। এই প্রতিষ্ঠানটি অচিরেই ইন্টারমিডিয়েটের সীমানা পেরিয়ে অনার্স কলেজে পরিণত হবে এবং দেশের নারী শিক্ষা ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে, এটি আমি মনেপ্রাণে বিশ্বাস করি।আমি এই কলেজের উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করি।মহান আল্লাহ সহায় হোন।শুভেচ্ছান্তে,মোহাম্মদ শাহে আলমঅধ্যক্ষ (ভারপ্রাপ্ত)উখিয়া সরকারি মহিলা কলেজ
মোহাম্মদ শাহে আলম